1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

ফ্রি ট্রান্সফার্মার বিক্রি, ঘুষ ছাড়া মিলছে না মিটার: সাতক্ষীরা PBS এর GM এর বিরুদ্ধে মাছ চাষি ও গ্রাহকদের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি*
‎মৎস্য শিল্পের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ট্রান্সফার্মার ও পোল ফ্রি দেওয়ার কথা থাকলেও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব মুহাঃ আজিজুর রহমান সরকার গ্রাহকদের কাছ থেকে তা কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া আবাসিক ও বাণিজ্যিক মিটার পেতে ঘুষ ছাড়া ফাইল নড়ছে না। তার অনিয়মের কারণে জেলার মাছ চাষিরা পুঁজি হারাচ্ছেন এবং তালা উপজেলার *৮ নং মাগুরা ইউনিয়নের* একটি গ্রাম ৮ বছরেও বিদ্যুৎ পাচ্ছে না।

‎ভুক্তভোগী মাছ চাষিরা জানান, বিআরইবির নীতিমালা অনুযায়ী মৎস্য শিল্প সংযোগের জন্য ট্রান্সফার্মার ও ২টি পোল সম্পূর্ণ ফ্রি দেওয়ার কথা। কিন্তু জিএম গ্রাহকদের কাছ থেকে লাখ টাকা দিয়ে ট্রান্সফার্মার ও পোল কিনতে বলছেন। যা সাধারণ চাষির সাধ্যের বাইরে। ফলে বিদ্যুৎ সংযোগ না পেয়ে অনেক ঘেরে মাছ মরে গিয়ে চাষিরা সর্বশান্ত হচ্ছেন।

‎একই সাথে অভিযোগ রয়েছে, আরইবি থেকে বরাদ্দকৃত সরকারি ট্রান্সফার্মার ঠিকাদারদের সাথে যোগসাজশে বিক্রি করে দিচ্ছেন তিনি। গ্রাহক সেবা কেন্দ্রে গেলে সাধারণ গ্রাহকদের বিভিন্ন অজুহাতে হয়রানি করা হচ্ছে।

‎*৮ নং মাগুরা ইউনিয়নের* বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন, ৮ বছর আগে বিদ্যুৎ সংযোগের আবেদন করেও আজ পর্যন্ত লাইন পাইনি। এখনো কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে জীবনযাপন করতে হচ্ছে। ছেলে-মেয়েদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে।
‎ভুক্তভোগীদের আরও অভিযোগ, জিএম অহেতুক বিদ্যুৎ বন্ধ রেখে এলাকায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

‎এ বিষয়ে জানতে জিএম জনাব মুহাঃ আজিজুর রহমান সরকারের ব্যবহৃত 01769400072 নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎ভুক্তভোগী মাছ চাষি ও সাধারণ গ্রাহকরা দ্রুত তদন্তপূর্বক বরাদ্দকৃত ট্রান্সফার্মার ফ্রিতে দেওয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ এবং ৮ নং মাগুরা ইউনিয়নে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park