1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠান বুশরা গ্রুপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরার কালিগঞ্জে সাধারণ মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকার আমানত আটকে রেখে বাউন্স চেক দেওয়ার অভিযোগে বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠান বুশরা গ্রুপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। মেয়াদ শেষ হলেও আমানতের টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা, চাপ ও ভয়ভীতি দেখানোর পর এবার পাওনা পরিশোধের নামে দেওয়া ব্যাংক চেকও পর্যাপ্ত তহবিলের অভাবে ডিজঅনার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল কবির পলাশের বিরুদ্ধে আদালতে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর বুশরা গ্রুপের বিভিন্ন প্রকল্প ও সমবায় প্রতিষ্ঠানে টাকা জমিয়েছেন স্থানীয় শত শত মানুষ। মেয়াদ পূর্ণ হওয়ার পর টাকা চাইলে শুরু হয় কালক্ষেপণ। গ্রাহকদের চাপের মুখে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে চেক দেওয়া হলেও ব্যাংকে জমা দেওয়ার পর তা বাউন্স করে। ফলে আমানত ফেরতের বদলে গ্রাহকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ‘চেকের ফাঁদ’।গ্রাহক বদরুজ্জামান, মাহবুবর রহমান, মনোয়ারা পারভীন, আবুল কালাম আজাদসহ শতাধিক আমানতকারী চেক ডিজঅনারের ঘটনায় আদালতে মামলা করেছেন বলে জানা গেছে। এসব মামলার একাধিক নথি এ প্রতিবেদকের হাতে এসেছে।এদিকে সম্পদ গোপনে বিক্রি বা হস্তান্তরের আশঙ্কায় গত ২৭ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। স্মারকলিপির স্মারক নম্বর ১০৪০। এতে আমানতকারীদের টাকা পরিশোধের আগে বুশরা গ্রুপের সম্পদ হস্তান্তর বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, “জীবনের সব সঞ্চয় রেখে আজ আমরা নিঃস্ব। টাকা চাইলে হয়রানি ও মামলার ভয় দেখানো হয়।”গ্রাহকদের দাবি, দ্রুত বুশরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ, স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সম্পদ সরিয়ে ফেলার সুযোগ তৈরি হতে পারে।এখন প্রশ্ন, কোটি কোটি টাকার এই আমানতের দায় নেবে কে, আর কবে ফিরবে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা?

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park