1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:দীর্ঘ ১৭ বছর দলীয় প্রভাব খাটিয়ে কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবির জবরদখল করে রাখা ৮ দশমিক ১৫ একর সম্পত্তি অবশেষে ফেরত পেয়েছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর শরিকরা। দেরিতে হলেও নিজেদের পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী পরিবারে পক্ষে প্রবাসী শরিফুল ইসলাম জানান, সাতক্ষীরার দেবহাটা থানার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাঁদের ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমি রয়েছে। ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের ও তাঁদের সহযোগীরা জমিটি জবরদখল করে মৎস্য চাষ শুরু করেন। ক্ষমতার দাপট ও প্রাণনাশের ভয়ে দীর্ঘদিন তাঁরা (শরিফুল ও তার পরিবার) মুখ খুলতে সাহস পাননি।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শরিফুল দেশে ফিরে চলতি বছরের ৩ জুলাই সকালে স্বজনদের নিয়ে জমিতে যান। 
অভিযোগ অনুযায়ী, সে সময় রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের, মাহাফুজ সরদার, বনি আমিন ও আব্দুল আলিমসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল তাঁদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি মীমাংসার জন্য দেবহাটা থানাকে নির্দেশ দিলেও অভিযুক্ত পক্ষ উপস্থিত হননি। পরবর্তীতে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং সাতক্ষীরা আদালতের জিপির (এচ) উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, বৈঠকে রওশন আরা রুবি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তা ত্যাগ করেন।
ভুক্তভোগী পরিবারটি আরো জানায়, রওশন আরা রুবি ওই জমি সংক্রান্ত মামলায় নিম্নকোট এবং জজকোর্টে হেরে যাওয়ার পর এই মামলা নিয়ে হাইকোর্টে একটি রিট করে। এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উচ্চ আদালতের রায় পেয়েছি মর্মে দাবি করে রুবি। যেটা সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যে প্রণোদিত। 
অবশেষে স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিজেদের পৈতৃক সম্পত্তির দখল বুঝে পান প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর স্বজনরা। আইন ও বিচার ব্যবস্থার পাশাপাশি সহযোগিতায় এগিয়ে আসা সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন স্বস্তি প্রকাশ করেছে পরিবারটি।এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেত্রী রুবির পুত্র ছাত্রলীগ নেতা জায়েদ বিন কাদের ওই প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়েরের পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শরিফুল ইসলাম ও তার পরিবার। ওই চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে এবং নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park