1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

পাটকেলঘাটা থানা পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার পাটকেলঘাটা থানা বার্ষিক ও দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) তিনি উক্ত থানা পরিদর্শনে যান।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, শেরেস্তার কার্যক্রম এবং রেজিস্টারসমূহ নিবিড়ভাবে তদারকি ও পর্যালোচনা করেন। পরবর্তীতে তিনি থানায় কর্মরত কর্মকর্তা, পুলিশ ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তাদের মনোবল বৃদ্ধি, কাজের গতিশীলতা আনয়ন এবং পেশাগত উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “প্রতিটি পুলিশ সদস্যকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবা দ্রুত ও কার্যকর করতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেবা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলামসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park