1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ঢাকা ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সচিব জাহাঙ্গীর আলমের ৭২ লাখ টাকার জমি ক্রয় নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলমের নামে ৭২ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয়ের তথ্য নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জমিটির মালিক ছিলেন সাভার উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান। জাহাঙ্গীর আলম বর্তমানে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদে কর্মরত থাকলেও এর আগে তিনি সাভার উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেছেন। ফলে সাবেক কর্মস্থলের চেয়ারম্যানের কাছ থেকে এত বড় অঙ্কের অর্থে জমি ক্রয়ের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের প্রশ্ন, একজন ইউনিয়ন পরিষদের সচিব কীভাবে ৭২ লাখ টাকা ব্যয় করে জমি কিনলেন? ওই অর্থের উৎস কী—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই হওয়া উচিত বলে তারা মনে করছেন।
সচেতন মহলের মতে, সরকারি চাকরিজীবীদের সম্পদ অর্জনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যদি কোনো সরকারি কর্মকর্তার সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে সন্দেহ দেখা দেয়, তাহলে বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, জমি ক্রয়ে ব্যবহৃত অর্থের উৎস ও লেনদেনের বৈধতা তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে আনা হোক।
প্রতিবেদন প্রকাশের আগে সচিব জাহাঙ্গীর আলমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park