1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

নড়াইলে আন্ত জেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত
নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে জেলা ডাকাত দলের ৬ সদস্য জাকির হোসেন তালুকদার কাটাপ্পা (৫৪), জাকির মোল্লা জেকের আলী (৪৮), পারভেজ মৃধা দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮),দীন ইসলাম মোল্লা (৪২), সরজিৎ কর (৪৫), গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। রবিবার নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের মৃত সাচুল হক তালুকদারের ছেলে জাকির হোসেন তালুকদার কাটাপ্পা, খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীযার গ্রামের মৃত জলিল মোল্যা ছেলে জাকির মোল্লা জেকের আলী, নড়াইলের কালিয়া উপজেলার সালামবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের আইয়ুব আলীর ছেলে পারভেজ মৃধা দারোগা, একই উপজেলার শুক্তগ্রামের সিয়ার উদ্দিন খাঁর ছেলে মফিজ খাঁ, খুলনা জেলার তেরখাদা উপজেলার নালিযাচর গ্রামের কামাল মোল্যার ছেলে দীন ইসলাম মোল্লা ও খুলনা জেলার রুপসা থানার কামার পাড়ার মৃত ভূষণ করের ছেলে সরজিৎ কর।

উল্লেখ্য গত জুন মাসের ৮ তারিখে রাত ২ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মধ্যপাড়ার সালহা উদ্দিন খানের বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্রের হুমকি দিয়ে তার দুই হাত পিছনে বেঁধে ফেলে হত্যার ভয় দেখিয়ে আলমারীর চাবির ছড়া ছিনিয়ে নেয়। পরে আলমারীর তালা খুলে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে ডাকাত ডল সালাউদ্দিন খাঁন ও তার ছোট ছেলে আশিকুর রহমান খাঁনকে বেঁধে ফেলে রেখে যায়। এ ঘটনা নিয়ে সালহা উদ্দিন খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা একটি ডাকাতি মামলা দায়ের করেন, পরে জেলা পুলিশ বিভিন্ন জেলা থেকে তাদেরকে গ্রেফতার করেন। উল্লেখ্য গ্রেফতারকৃত তাদের নামে বিভিন্ন জেলার একাধিক ডাকাতি মামলা রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ডাকাতরা নড়াগাতী থানার পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, চুরি এবং ডাকাতি ও মাদক বিরোধী জেলা গোয়েন্দা শাখা পুলিশ কাজ করে যাচ্ছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park