1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে মাদকা সক্তদের হামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মাদকবিরোধী সমাবেশ চলাকালীন পুলিশের উপস্থিতিতে মাদকাসক্তদের হামলায় সভা পন্ড। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম যুব কমিটির আয়োজনে বুধবার (২৪ জুন) বিকাল ৫ টার দিকে কাকশিয়ালি ব্রিজের নিচে দুর্গা মন্দিরের সামনে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সমাবেশ চলাকালীন এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসচেতনতা মূলক মাদকবিরোধী সমাবেশ চলাকালীন বাজার গ্রামের মাদকাসক্ত আসলাম মাদক সেবন করে এমন বক্তব্য কে ঘিরে পরবর্তীতে তার পরিবারের সদস্যরা মাদকবিরোধী সমাবেশে হামলা করে। ওই সময় সমাবেশ উপস্থিত সুধী, সাংবাদিক, সচেতন জনগণ ক্ষুব্ধ হয়ে তারা প্রতিহত করে। পুলিশের উপস্থিতিতে এমন নেক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় উপস্থিত থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি থানার অফিসার্স ইনচার্জকে জানাবেন বলে জানান। দীর্ঘদিন যাবত মাদকাসক্তরা এবং মাদক ব্যবসায়ীরা উপজেলা সদরের বাজার গ্রাম সহ আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে মাদকের অভয়ারণ্য সৃষ্টি করে আসছে। সেটাকে প্রতিহত ও প্রতিরোধ করতে এলাকার সচেতন যুবকরা এ মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে আওরাঙ্গজেব খোকনের সভাপতিতে এবং থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন, কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ আজাদুর রহমান, বাজার গ্রাম দুর্গা মন্দির কমিটির সভাপতি বিপ্লব অধিকারী ওরফে জয় বাংলা প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park