1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

জামায়াতেরর পতন হবে, আর এনসিপির উত্থান হবে বিএনপি নেতা রাশেদ খাঁন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক (এনসিপি) পার্টিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, বিরোধীদল হিসেবে জামায়াতেরর পতন হবে, আর এনসিপির উত্থান হবে।এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টাফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধীদলের নাকি পতন হয় না! আজকে তো নমুনা পেলেন। সাংবাদিককে যেভাবে লীগ ট্যাগ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে জামায়াত-শিবির, এরপরে তো আর পতনের বাকি থাকে না। জামায়াত-শিবির বড় দল হতে গিয়ে খেই হারিয়ে ফেলছে। চারিদিকে তাদের নেতাকর্মীদের অপকর্ম প্রকাশ পাচ্ছে। ঠিক এই কারণে এবার ৭৭ টি আসন পেলেও, আগামীতে আরও কম পাবে।
তিনি আরও বলেন, দিন যতো যাবে, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হবে। জাতি ইতোমধ্যে জামায়াত-শিবিরের আচরণ দেখে বুঝতে পেরেছে যে, এরা ক্ষমতায় গেলে সবচেয়ে বড় ফ্যাসিস্ট হবে। মানুষের এই উপলব্ধিবোধের কারণে আগামী নির্বাচনে জামায়াতের আসন আরও কমবে।বিএনপির নেতা আরও লেখেন, এনসিপি তো আগামী নির্বাচনে প্রধান বিরোধীদল হতে চায়। আমার ধারণা এখন থেকে এনসিপি স্বতন্ত্রভাবে ড্রাইভ দিললে আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভবনা আছে। এনসিপির কতিপয় নেতা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিতর্কের জড়ালেও, এখন তাদের চেয়ে জামায়াতের বিতর্কিত অগণিত বেশি। সুতরাং মানুষ মন্দের ভাল বিরোধীদল হিসেবে এনসিপিকে চুজ করবে বলে আমার ধারণা। আর ঠিক এভাবেই বিরোধীদল হিসেবে জামায়াতে পতন হবে, আর এনসিপির উত্থান হবে। কিন্তু এনসিপি কি তার নিজের উত্থান চায়?সবশেষ তিনি বলেন, আমার ভবিষ্যৎ বাণী হলো, জামায়াতের মস্তিষ্ক দ্বারা এনসিপির কার্যক্রম পরিচালনা বন্ধ হলে আগামী নির্বাচনেই বাজিমাত করবে দলটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park