1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের টাকা ৭০৭ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের টাকা ৭০৭ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে গণনা করা হয়েছে। মাত্র সাড়ে চার দিনে মাজারের দানবাক্স ও ডেগে জমা হয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা পরিমাণ সোনা।সোমবার দুপুরে গণনা শেষে জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।এরপূর্বে, বৃহস্পতিবার মাজারের পুরোনো ডেগগুলো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা হয় এবং মাজার প্রাঙ্গণে ৯টি নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দান সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাও বসানো হয়।সোমবার জোহরের নামাজের পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের উপস্থিতিতে দানবাক্স ও ডেগ খুলে গণনা শুরু হয়। প্রশাসনের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দীর্ঘ সময় ধরে গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা সোনা পাওয়া যায়। এছাড়া ডেগের ভেতর থেকে একটি প্রশংসাপত্রও উদ্ধার করা হয়েছে, যেখানে জেলা প্রশাসক সারওয়ার আলমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।হযরত শাহজালাল (রহ.) মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এখানে এসে জিয়ারত করেন এবং দান-অনুদান প্রদান করেন। মাজারের এসব অর্থ সাধারণত রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয়।সম্প্রতি মাজারের দান ও আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হলে জেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসনের দাবি, দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই প্রকাশ্যে গণনা, নতুন দানবাক্স স্থাপন এবং নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।এদিকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে উপসচিব পদে ন্যস্ত করা হয়। তবে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। এর প্রতিবাদে সোমবার সিলেটে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের মানুষ। তারা দাবি করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park