1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

শ্যামনগরের গর্ব ড.খলিলুর রহমান মাদানী যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্যামনগরের বিশিষ্ট শিক্ষাবিদ মুহাদ্দিস ড.খলিলুর রহমান মাদানী কে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। তিনি শ্যামনগরের কাশিমাড়ীর জয়নগর গ্রামের অধিবাসী। যুক্তরাষ্ট্রভিত্তিক Maryland State University থেকে সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি World School Summit-এর ৩৬তম আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা-নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে “Global Excellence in Educational Leadership” ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব, মানবিক মূল্যবোধ, বৈশ্বিক নাগরিকত্ব গঠন এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ড. খলিলুর রহমান মাদানী প্রতিক্রিয়ায় বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না। এটাকে শিক্ষা উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এবং দ্বীনি চেতনার প্রসারে কাজ করার নতুন প্রেরণা হিসেবে নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করাই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।”তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ যেন আমাকে সততা, নিষ্ঠা, বিনয় ও মানবসেবার আদর্শে অবিচল রেখে শিক্ষা, সমাজ ও বিশ্বমানবতার কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার তাওফিক দান করেন। সত্যিকার নৈতিক শিক্ষাই পারে একটি জাতিকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে। তিনি ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park