1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার নামে একটি অভিনন্দন চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার নামে একটি অভিনন্দন চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ওই চিঠিতে দাবি করা হয়েছে, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। চিঠিটি ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয় এবং ২৭ এপ্রিল তা গ্রহণ করা হয় বলে জানা গেছে।চিঠিটি কোনো রাজনৈতিক প্যাডে নয়, বরং তার মালিকানাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কপিতে দেখা যায়।চিঠিতে তিনি ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ও “সবার আগে বাংলাদেশ” স্লোগানের প্রশংসা করেন বলে উল্লেখ রয়েছে।চিঠিতে আরও দাবি করা হয়, ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নতুন আশার সঞ্চার হয়েছে এবং জনগণ সরকারের প্রতি আস্থা রাখছে।তবে চিঠির ভাষা ও বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।চিঠির একটি অংশে লেখা ছিল—“১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জনগণের প্রত্যক্ষ ভোটে দুই-তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানাই…”একই চিঠিতে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কাজের মেয়াদ বাড়ানোর অনুরোধও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে জানতে একাধিকবার মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এদিকে অভিযোগ রয়েছে, এলজিইডির বিভিন্ন প্রকল্পে কাজ না করে অর্থ আত্মসাতের মাধ্যমে হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুর্নীতি দমন কমিশন) একাধিক মামলা করেছে বলে জানা গেছে।ভাইরাল হওয়া এই চিঠি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া ও আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park