1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

কক্সবাজার জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি;কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে দক্ষিণ রুমালিয়ার ছড়া সিকদার বাজারের সিকদার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুর হোসেন (৪০) ওই এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে। তিনি তার বড় ভাই মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুর হোসেনের সঙ্গে তার বড় ভাই মোহাম্মদ হোসেন এবং ছোট ভাই আনোয়ারের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানান, প্রায় পাঁচ মাস আগেও একই বিরোধকে কেন্দ্র করে নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী নুর হোসেন দাবি করেন, বাড়ির সীমানা পিলার ভাঙার অভিযোগকে কেন্দ্র করে তার বড় ভাই মোহাম্মদ হোসেন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। সেখান থেকে নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।নুর হোসেন আরও বলেন, “খবর পেয়ে বাড়িতে ফেরার পথে বাজার এলাকায় বড় ভাইয়ের সঙ্গে দেখা হলে ঘর ভাঙচুরের বিষয়ে জানতে চাই। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালান। আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
স্থানীয়দের সহায়তায় আহত নুর হোসেনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান।
এ বিষয়ে নুর হোসেন অভিযোগ করেন, বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জেরে তার ওপর বারবার হামলা চালানো হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তার মতামত জানার চেষ্টা করা হলেও প্রতিবেদক যোগাযোগ করতে সক্ষম হননি।
স্থানীয় সচেতন মহলের মতে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলতে থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ক

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park