1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া ৬ কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে।বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন। তিনি আরও বলেন, বিকাল ৪ টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে কয়েকজন রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয়।এ সময় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক ৬ জনকে আটক করে। আটকরা হলেন- বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালীর ইয়াসিন আরাফাত নিরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫), বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে থানায় আনা হয়েছে। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park