1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

ফুটবল উন্মাদনার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের এমন ঘটনায় এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

শরীয়তপুরের আংগারিয়া এলাকায় আর্জেন্টিনা সমর্থক এক মেয়ে বন্ধুর বাসায় দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে আটক হন রুহুল আমিন নামে এক ব্রাজিল সমর্থক। পরে তাকে বিয়ের শর্তে পুলিশের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।তাদের আটক হওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কাণ্ড দেখে এলাকাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।মঙ্গলবার (৩ জুন) রাতে ঘুরাঘুরি শেষে আংগারিয়া বাঁগচী বাজার এলাকায় ওই মেয়ে বান্ধবীর বাসায় যান রুহুল। বিষয়টি টের পেলে স্থানীয়রা তাদের দুজনকে আটক করেন। পরে তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে রুহুল আমিন নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানালেও ওই মেয়ে দাবি করেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে বিয়ের শর্তে ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেন বাড়ির মালিক ও স্থানীয়রা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিন নামের ওই ব্যক্তি সদর উপজেলার আঁটিপাড়া এলাকার একজন গার্মেন্টস ব্যবসায়ী। এ ছাড়াও তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। পাশাপাশি তিনি ব্রাজিল সমর্থক। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিল দলের পক্ষ নিয়ে পোস্ট করে থাকেন। অপরদিকে আঁখি আক্তার আর্জেন্টিনার সমর্থক।এদিকে ফুটবল উন্মাদনার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের এমন ঘটনায় এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে।শরীয়তপুর ব্রাজিল সমর্থক ও ফ্যান্স ক্লাবের সদস্য সালাউদ্দিন মুন্না বলেন, ‘রুহুল আমিন গত বিশ্বকাপ থেকে আমাদের ক্লাবের সঙ্গে নেই। আমরা পতাকা টানানোর উদ্দেশ্যে গত বিশ্বকাপে সব সদস্যদের থেকে একটি ফি ধরেছিলাম, সে দেয়নি বলে তাকে আমরা আমাদের ক্লাব থেকে বাদ দিয়ে দিয়েছি। তাই তার দায়-দায়িত্ব আমরা নেব না।’অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক ও ফ্যানস ক্লাবের সদস্য আবিদ খান বলেন, ‘আমাদের মেসিকে দেখুন তিনি এক নারীতেই আসক্ত। অপরদিকে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র কিছুদিন পর পর প্রেমিকা পরিবর্তন করেন। গতকাল শরীয়তপুরে এক ব্রাজিল সমর্থক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছে জেনেছি। দলের খেলোয়াড় যেমন তাদের সমর্থকরাও একই।’এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ঘোরাঘুরি শেষে অবৈধ এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী ওই দুজনকে একটি বাসায় আটক করেন। পরে আমরা খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসি। তাদের দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park