1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে আলোচিত এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচা সংবর্ধনায় রাজকীয় বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) সন্ধ্যায় নগরীর পাইকপাড়ায় অবস্থিত খামার থেকে মহিষটির ক্রেতা সেটি নিতে এলে ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদায় জানানো হয়।
এর আগে, দুপুর থেকেই খামারের কর্মচারীরা মহিষটিকে গোসল করিয়ে সাজিয়ে তোলার প্রস্তুতি নেন। পরে রাজকীয় পোশাকে সজ্জিত ‘ডোনাল্ড ট্রাম্প’কে রঙিন কালার স্মোকের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত খামার মালিকপক্ষ, কর্মচারী ও উৎসুক জনতা আবেগঘন পরিবেশে মহিষটিকে বিদায় জানান।
খামার সূত্র জানায়, এলভিনো জাতের এই মহিষটির চুল ও চোখ অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।শুরু থেকেই ব্যতিক্রমী গঠনের কারণে এটি মানুষের নজর কাড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশেও ব্যাপক পরিচিতি পায় মহিষটি।জানা যায়, প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে আগেই কিনে রেখেছিলেন। ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে খামারে।
রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে খুব খারাপ লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কোরবানির পশু এভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিনা জানা নেই। আমরা তাকে কখনো ভুলব না।’
ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘ত্যাগের মহিমাই কোরবানির মূল শিক্ষা। তাই কষ্ট হলেও ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে হয়েছে।
তবে এই মহিষটি আমাদের স্মৃতিতে আজীবন থাকবে।’
ক্রেতা সামির বলেন, ‘অনেক আগেই মহিষটি কিনেছিলাম। পরে এটি ভাইরাল হওয়ার খবর পাই। এখন আমাদের এলাকাতেও সবাই অধীর আগ্রহে ডোনাল্ড ট্রাম্পকে দেখার অপেক্ষায় আছে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park