1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরার শ্যামনগরে জাইকা প্রকল্প ঘিরে বৃক্ষ নিধন ও নদীর চর দখলের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে জাইকা অর্থায়নে পরিচালিত একটি উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে নদীর চর দখল ও গাছপালা কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের তীর পাউবোর স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের দিকেও।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নদী সংলগ্ন দূর্গাবাটি আকাশ নিলা টুরিজম এলাকায় সম্প্রতি প্রকল্পের কাজ শুরু হয়। কাজের অংশ হিসেবে নদীর চর এলাকায় মাটি ভরাট ও বিভিন্ন স্থানে গাছ কাটার কার্যক্রম চলছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগও উঠেছে
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, প্রকল্পের ঠিকাদার সবুজ খান তাঁর ব্যক্তিমালিকানাধীন জমিতে প্রবেশ করে গাছপালা কেটে নিচ্ছেন। তিনি বলেন,
“আমার জমির সীমানার ভেতরে থাকা গাছ কেটে ফেলা হচ্ছে। আমি প্রতিবাদ করায় এখন আমাকে চাঁদাবাজ হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”তিনি আরও দাবি করেন, স্থানীয়দের মতামত বা যথাযথ নোটিশ ছাড়াই নদীর চর এলাকায় কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নদীর চর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির গাছ ছিল। প্রকল্পের কাজ শুরুর পর দ্রুত সেসব গাছ কাটা হচ্ছে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন তারা।
এ দিকে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম–এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে, তাঁর তত্ত্বাবধানে প্রকল্প এলাকায় অনিয়ম হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন , প্রকল্পের কাজ সরকারি নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং অবৈধভাবে জমি দখল বা গাছ কাটার কোনো নির্দেশ দেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার সবুজ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park