1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে। বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিলো রাজনীতির দখলে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেয়ার জন্য ক্রীড়ামোদিরা আসতেন; আর এখন আসেন নিতে। বাংলাদেশে ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে। ক্রীড়ামোদিদের জায়গা রাজনীতি, ব্যবসায়ীরা দখল করেছে। এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।’ শনিবার (২৪ মে) দুপুরে যশোরের শামসুল হুদা একাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। দিনব্যাপী ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ ক্ষুদে ফুটবলারের পদচারণায় রঙিন হয়ে উঠে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে এসে আমি আমার তারুণ্যের দিনগুলিতে ফিরে গেলাম ছোট বাচ্চাদের দেখে। আমার সবচেয়ে প্রিয় শহর যশোরে। আমি যশোর ক্যান্টমেন্টে যুদ্ধ করেছিলাম। যশোরে আড়াই বছর চাকরি করেছি শুরুতে। শামসুল হুদার নামে স্টেডিয়াম হওয়ায় আমি খুশি। তার নামে এখন একাডেমি হয়েছে বাংলাদেশে এমন নজির নেই।’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৬ কাউন্সিলর’নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদি থাকলে আমরা এতদিন বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। জাহেদী সাহেব এই উদ্যেগ চালিয়ে যাবেন প্রত্যাশা এমন। পাকিস্তান এবং আর্জেন্টিনার বন্ধু এসেছে তাদের ধন্যবাদ। আশা করি যশোরের ফুটবলের মান উন্নত হবে সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরো এগিয়ে যাবে এশিয়ার মধ্যে সেরা দল হবে বাংলাদেশ।’
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। তাবিথ আওয়াল বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা থেকে কোচ আনার। যারা ভালো খেলবে, তাদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।’
অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে এই ধরণের ব্যতিক্রমধর্মী এই আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।
বিসিবি নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ
এদিকে বিকালে বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ফেস্টিভ্যালে ক্ষুদে খেলোয়াড়দের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বাবুফের সহ সভাপতি ও একাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী, পাকিস্তানের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এ্যাটাচি জায়ান আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে নাসের জাহেদী তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আজকের দিনটি অনেক আনন্দের। তবে আজকের দিনটি ভিন্ন মাত্রা পেয়েছে স্পিকার আমাদের মাঝে এসেছেন। তার আগমনে এই একাডেমিসহ সব ফুটবলাররা অনুপ্রাণিত হবে। আশা করি এই ধারা চলতে থাকবে।’ এদিকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলোর চোখেমুখে লেগে ছিল হাসির আভা। একাডেমির সুযোগ সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। আশা করেন এখান থেকে বেড়ে উঠবে আগামীর তারকারা। যশোর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হামিদপুরে অবস্থিত এই একাডেমি মন কাড়তে বাধ্য হবে ভক্ত-ক্রীড়াপ্রেমীদের। আগামীর ফুটবলাররা এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে হয়ে উঠতে পারবেন লাল-সবুজের প্রতিনিধিও।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park