1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক,

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক;রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও।এবার এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান।বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই অভিনেতা শিশু হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শাকিব খান লেখেন, ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার!’তার মতে, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংসতা সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে অভিনেতা বলেন, ‘এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরো দীর্ঘ করা।’একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি আরো লেখেন, এখনই সময় এমন কার্যকর ব্যবস্থা নেওয়ার, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়। যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়—‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই!’উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে এক শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা।তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park