1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সহকারী কমিশনার রাহাত খানের বিরুদ্ধে সাংবাদিকের অভিযোগ—তদন্তের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত


সাতক্ষীরা, ১৫ মে ২০২৬: সহকারী কমিশনার (ভূমি), তালা উপজেলা রাহাত খানের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি ও হয়রানির অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।অভিযোগটি দাখিল করেন সাংবাদিক আল-আমিন সরদার। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, পাটকেলঘাটা বাজার এলাকার পুটিয়াখালী মৌজার সরকারি জমি সংক্রান্ত অনিয়ম, অবৈধ স্থাপনা নির্মাণ ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহল থেকে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টি করা হচ্ছে।অভিযোগে বলা হয়, গত ৮ মে ২০২৬ তারিখে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের পর প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও এরপর থেকেই সাংবাদিকদের লক্ষ্য করে বিভিন্ন গোপন ও অপরিচিত নম্বর থেকে ফোন করে মামলা দেওয়ার হুমকি, ফাঁসানোর ভয় এবং মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।এছাড়া স্থানীয় সাধারণ মানুষকেও সংবাদ প্রকাশের বিষয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, প্রশাসন গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
অন্যদিকে, অভিযোগটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনিক তদন্তের ফলাফলের দিকে এখন সকলের নজর রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park