1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁজা গাছ জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ শ্যামনগর পুলিশের অভিযানে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া এলাকা থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন মন্ডল নামে (৪০) এক মাদক ব্যবসায়ীর সবজি ক্ষেত থেকে গাছটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, মিলন মন্ডলের বিরুদ্ধে পূর্বেও শ্যামনগর থানায় দুটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি সবজি ক্ষেতের মধ্যে মিলন মন্ডলকে গাঁজা গাছের গোড়ায় পানি দিতে দেখা যায়।এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন মন্ডল দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি।অভিযানকালে ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park