1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রায় ৫ কিলোমিটার সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ বাস্তবায়ন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর তদারকি করছে না। এতে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি টেকসই উন্নয়ন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছেশ্রীরামপুর এলাকার আলামিন হোসেন , কবির হোসেন, আজমল খাঁ সহ অনেকে বলেন, ভোমরা- শ্রীরামপুর সড়কে চলমান কয়েকটি সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে বলে তা অত্যান্ত নিম্নমানের । এসব প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বজিৎ কনস্ট্রাকশন’-এর সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন তারা ।তারা অভিযোগ করেন , বর্তমানে রাস্তার কাজের তদারকিতে থাকা এলজিইডির সহকারী প্রকৌশলী আলামিনের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি অনিয়মের সুযোগ পাচ্ছে। তারা দাবি করেন, কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেও কোনো প্রতিকার মিলছে না।আরেক বাসিন্দা আসাদুল সরদার অভিযোগ করেন, রাস্তার কাজে যে ইট ব্যবহার করা হচ্ছে, তা খুবই নিম্নমানের। কয়েকদিনের মধ্যেই ভেঙে যাচ্ছে। কাজ শেষ হওয়ার আগেই রাস্তার কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। এছাড়া রাস্তায় পড়ে থাকা দীর্ঘদিনের পুরাতন ইট দিয়ে খোয়া তৈরি করা হচ্ছে । এছাড়া বালির মান নিয়েও রয়েছে প্রশ্ন ।প্যারাসাইডিং ঢালাইয়ে ব্যাবহার করা হচ্ছে নিম্নমানের খোয়া বালু ও সিমেন্ট । এতে রাস্তাটির দীর্ঘস্থায়ীত্ব কমে যাচ্ছে । এ বিষয়ে সংক্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি । নাম না জানানোর শর্তে জেলা ঠিকাদার কল্যান সমিতির এক নেতা বলেন, সদর উপজেলার সহকারী প্রকৌশলী আলামিন মোটাংকের ঘুষ বানিজ্যের বিনিময়ে নিজের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করেন। সম্প্রতি মোটাংকের টাকার বিনিময়ে যশোর জেলার সাবেক এমপি শাহিন চাকলাদারের একসহযোগি বিশ্বজিৎ নামে একজনকে ঠিকাদারকে দিয়ে নিম্নমানের কাজ করিয়ে সেখান থেকে বিলের এক তৃতীয়াংশ ভাগ বটোয়ার করে খাচ্ছেন।তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি, প্রকল্পের কাজ সরকারি নীতিমালা অনুসরণ করেই করা হচ্ছে এবং সঠিক মান নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে।অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা সদর উপজেলার এলজিইডির সহকারী প্রকৌশলী আলামিন হোসেন বলেন, প্রকল্পের কাজ সরকারি নীতিমালা মেনেই করা হচ্ছে । সেখানে কোন দূণীতির প্রমান পাওয়া যায়নি । আমাদের লোক সেখানে প্রতিদিন তদারকি করে । টেন্ডারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওএমটির সিষ্টেমের মাধ্যমে টেন্ডার হয়, সেখানে উর্ধত্তন কর্তৃপক্ষ স্বচ্ছতার মাধ্যমে টেন্ডার করে এখানে আমাদের কোন কর্তত্ব নেই ।
সাংবাদিক আল আমিন সরদার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park