1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরার তালা ১০ লক্ষ টাকার বিনিময়ে সরকারি জায়গায় দোকান চালু সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানকে ঘিরে তোলপাড়

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক’সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার এলাকার পুটিয়াখালী মৌজার ক-তফসিলভুক্ত জমির ওপর নির্মিত প্রায় ২ শতক জায়গার একটি দোকান পুনরায় চালু হওয়াকে কেন্দ্র করে এবার বিস্ফোরক অভিযোগ উঠেছে তালা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের বিরুদ্ধে।স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকা দোকানটি পুনরায় চালুর জন্য প্রায় ১০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অভিযোগ উঠেছে, ওই টাকার বিনিময়েই প্রশাসনিক প্রভাব খাটিয়ে দোকানটি চালুর সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সচেতন মহল বলছে, ক-তফসিলভুক্ত সরকারি জমি নিয়ে এমন সিদ্ধান্ত জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি।এলাকাবাসীর প্রশ্ন—যে দোকান দীর্ঘদিন বন্ধ ছিল, সেটি হঠাৎ কীভাবে পুনরায় চালুর অনুমতি পেল? কার স্বার্থে এই সিদ্ধান্ত? আর অভিযোগ অনুযায়ী ১০ লক্ষ টাকার উৎস ও লেনদেনের সত্যতা কী?তবে এ বিষয়ে এখন পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park