1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বদলি ডা. নয়ন

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক’সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়নের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য প্রশাসন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অভিযোগগুলোর মধ্যে ছিল— নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, সরকারি রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানো, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হাসপাতালের কোয়ার্টার দখল এবং প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি।এ ঘটনার পর সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে ডা. খালিদ হাসান নয়নকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র সংযুক্ত/বদলি করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।স্থানীয় সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালের সেবার মান ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।তবে এ বিষয়ে ডা. খালিদ হাসান নয়নের বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে তার মতামত পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park