1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

শ্যামনগর বাজারে অভিযান, সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শামুক জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টার দিকে নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালনা করে শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ।অভিযানে প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক/ঝিনুক উদ্ধার করা হয়, যা সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত এসব শামুক/ঝিনুক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল-১(গ) অনুযায়ী সম্পূর্ণভাবে সংরক্ষিত এবং ধরা, পরিবহন ও বাণিজ্য আইনত দণ্ডনীয় অপরাধ।প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত শামুক/ঝিনুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে বুকিং দেওয়া হয়েছিল। এই পার্সেল প্রেরণের সঙ্গে শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামের এক ব্যক্তি জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
অভিযানে অংশ নেওয়া বুড়িগোয়ালিনী স্টেশনে রেস্টোরেশন কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ আহরণ বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে শামুক/ঝিনুক উপকূলীয় প্রতিবেশের গুরুত্বপূর্ণ অংশ, যা খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগ। সচেতন মহল এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park