1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

ভুয়া পরিচয়ে চাঁদাবাজি: ‘দৈনিক যশোর বার্তা’র নাম ভাঙিয়ে প্রতারণা

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক পরিচয় ব্যবহার করে এক ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বেড়িয়ে মোটা অংকের চাঁদা দাবি করছেন—এমন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি শহীদ ওরফে সাঈদ নামে পরিচিত। তার এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে প্রশাসনিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষও বিভ্রান্তির শিকার হচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শহীদ ওরফে সাঈদের সঙ্গে বর্তমানে দৈনিক যশোর বার্তা পত্রিকার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়টি নিশ্চিত করে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক শিহাব উদ্দীন বলেন,“আমাদের পত্রিকার সঙ্গে বর্তমানে এমন কোনো ব্যক্তি যুক্ত নেই। অতীতে তিনি সাতক্ষীরা জেলায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও এখন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”তিনি আরও বলেন“তার কথায় কেউ যেন বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ান। এটি সম্পূর্ণ প্রতারণা।”উল্লেখ্য, দৈনিক যশোর বার্তা একটি সরকারি নিবন্ধিত ও স্বনামধন্য পত্রিকা। সংশ্লিষ্টদের মতে, একটি প্রতারক চক্র পত্রিকার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট মহল থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কোথাও যদি অভিযুক্ত ব্যক্তি পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে তাকে হাতে-নাতে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।পত্রিকার পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে—সচেতন থাকুন, ভুয়া পরিচয়ে প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং দৈনিক যশোর বার্তা পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করুন।দৈনিক যশোর বার্তা পত্রিকার অফিসের সুদৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park