1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মো: শাহিনুর রহমান শাহিন, ক্রাইম রিপোর্ট :পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ; আহত অবস্থায় হাসপাতালে ভর্তিযশোরের মনিরামপুর উপজেলার বেলতলা এলাকার হাজরাকাটি গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রেক্সোনা, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।ভুক্তভোগীর অভিযোগ, গত ৮ এপ্রিল বিকেলে তিনি বাবার বাড়িতে অবস্থানকালে পূর্বের বিরোধের জেরে অভিযুক্ত মাদকসম্রাট মো: আনিসুর রহমান ও তার স্ত্রী ফাতেমা খাতুন, গৃহবধূ রেক্সোনা খাতুনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে তার ঘরে থাকা স্বর্ণের চেইন, হাতের রুলি কানের দুলসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ দেড় লক্ষ টাকা ঘরের দরজা ভেঙে আলমারির ভিতর থেকে বাহির করে নিয়ে আনিসুর ও স্ত্রী ফাতেমা খাতুন বাড়ি থেকে উধাও বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় রেক্সোনাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে মনিরামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park