1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

আশাশুনি আরার কাদাকাটি গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ইয়াছিন আরাফাত পিন্টু আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার কাদাকাটি গ্রামের নেহালের বাজার সংলগ্ন আদর্শ মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ এপ্রিল ২০২৬) মঙ্গলবার সকাল ৮টা থেকে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। সকালে পান্তা ভাত, চিংড়ি মাছসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ কাজল ইসলাম মালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুল হক টিটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জিয়াউর রহমান (জজ কোর্ট, সাতক্ষীরা), মাস্টার এখলাছুর রহমান (প্রধান শিক্ষক, কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়), বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম আলী মালি, সাংবাদিক সোহারাপ মালি ইউপি সদস্য বশির আহমেদ টুকু (৫নং ওয়ার্ড), ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান সরদার (৩নং ওয়ার্ড), সাবেক ইউপি সদস্য মোঃ মফিজুল সরদার ও মোঃ মুকুল মোড়ল, আরআর পূজা মন্ডপের সভাপতি জুড়োন বাছার, সমাজসেবক মোঃ ছোবান সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইয়াছিন আরাফাত পিন্টু ও রাশেদ মিরু। লাঠি খেলা পরিচালনা করেন মোঃ জিয়া মালি ও রায়হান মালি।উল্লেখ্য, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে “আর আর সবুজ সংঘ”-এর সার্বিক আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park