1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপকূলীয় এই জনপদের মানুষ।সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থান ‘ছাতিম তলা’য় এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঢাক-ঢোলের বাদ্য আর বাঙালির লোকজ ঐতিহ্যের প্রতীকে পুরো উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।শোভাযাত্রা ও পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সুধীজন এতে অংশ নেন।দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল লোকসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠি খেলা’। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীরা তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে, যা সমাজে সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park