1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরার তালায় সুজনশাহা গ্রামে মধ্যযুগীয় বর্বরতা: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার সুজনশাহা গ্রামে প্রকাশ্য দিবালোকে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আজিজ শেখের ছেলে নুরুল ইসলাম ও তার ছেলে তরিকুল ইসলাম ময়না নেতৃত্বে একদল বহিরাগত ব্যক্তি এই ভাঙচুর ও লুটপাটে অংশ নেয়। ভুক্তভোগী রায়হান শেখ (পিতা: মৃত সফিউর রহমান) এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সুজনশাহা গ্রামে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রায়হান শেখ তার পূর্বপুরুষের রেখে যাওয়া বসতবাড়িতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। তবে কয়েক বছর ধরে প্রতিপক্ষ নুরুল ইসলাম ও তার সহযোগীরা ওই বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টা করে আসছিল। এ নিয়ে বিরোধের জেরে বিষয়টি আদালতে গড়ায় এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এ বিষয়ে বাদীর পক্ষে প্রতিবেদন দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী রায়হান শেখ জানান, “আমি আমার পূর্বপুরুষের বসতবাড়িতে বসবাস করে আসছি। প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জোরপূর্বক বাড়িঘর ভেঙে রাস্তা তৈরির চেষ্টা করছে। বিষয়টি নিয়ে একাধিকবার আপোষ-মিমাংসার চেষ্টা হলেও তারা কোনো সমাধানে আসেনি। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তারা আইন অমান্য করে জোর করে দখলের চেষ্টা চালায়।”
তিনি আরও অভিযোগ করেন, “গত জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে। মঙ্গলবার তারা ৫০-৬০ জন বহিরাগত লোকজন ভাড়া করে এনে আমার বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভাঙচুর বন্ধ করে। তবে পুলিশ চলে যাওয়ার পর তারা আবারও ভাঙচুর শুরু করে।”
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, “আমি বর্তমানে অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছি। থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park