1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরা তালা কবরস্থান উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা–এর বিরুদ্ধে কবরস্থান উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও প্রকল্প বাস্তবায়নে গাফিলতির একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস থেকে কবরস্থান উন্নয়নের জন্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কবরস্থানের উন্নয়ন কাজে ব্যয় না করে অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গরু হাটখোলা কবরস্থানের জন্য ১ লাখ ২০ হাজার টাকা এবং জুসখোলা গ্রামের কবরস্থানের জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে এসব স্থানে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন কাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এলাকাবাসীর দাবি, নামমাত্র কিছু রং-চুনের কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ উত্তোলন ও ব্যয় দেখানো হয়েছে, যা প্রকৃত উন্নয়নের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
স্থানীয়দের আরও অভিযোগ, শুধু কবরস্থান প্রকল্পই নয়, ইউনিয়নের অন্যান্য উন্নয়ন প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেক ক্ষেত্রে বরাদ্দ থাকলেও কাজ না হওয়া, নিম্নমানের কাজ করা এবং প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ উঠেছে।এদিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সূত্রে জানা গেছে, বরাদ্দ প্রদানের নথিপত্র ও প্রকল্পের তথ্য তাদের কাছে রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দাবি করেছেন, কেবল কবরস্থান প্রকল্প নয়—ইউনিয়নের সকল উন্নয়ন বরাদ্দের সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park