1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ লড়াই করে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

স্পোর্টস রিপোর্টার;ভারতের সঙ্গে ড্র করে সেমিতে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ লড়াই করে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। শক্ত প্রতিপক্ষ ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের তরুণরা। ম্যাচে ভারতের হয়ে বিশাল যাদবের গোলের পর প্রথমার্ধেই সমতায় ফেরান মোহাম্মদ আব্দুল রিয়াদ।গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশের খেলা। সেই সুযোগে আক্রমণে আধিপত্য দেখায় ভারত। এরই ধারাবাহিকতায় ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশাল যাদব।তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ রোনান সুলিভানের নেওয়া নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান মোহাম্মদ আব্দুল রিয়াদ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর দুই দলই বেশ কিছু আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত সমতায় থেকেই ম্যাচ শেষ হয়।এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রোনান সুলিভান। এবারও তার কর্নার থেকেই আসে গুরুত্বপূর্ণ গোল, যা বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে। সেমিফাইনালে নেপালের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের তরুণদের সামনে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park