1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে পিস্তল,গুলি ওয়াকি টকি, ইয়াবা সহ ডাকাত ইয়ার আলী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা )প্রতিনিধিঃ
কালীগঞ্জে র‍্যাব, পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসী ডাকাত ইয়ার আলীকে ১টি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি ,২ টি ওয়াকিটকি,১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করেছে। সাতক্ষীরার র‍্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের রাজিব হাসানের নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া ৭ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলমগীরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৩৮) শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। ডাকাত ইয়ার আলীর নামে সাতক্ষীরার বিভিন্ন থানায় চুরি ,ডাকাতি, হত্যা সহ একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ঘটনার সত্যতা জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানান কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park