
হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা )প্রতিনিধিঃ
কালীগঞ্জে র্যাব, পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসী ডাকাত ইয়ার আলীকে ১টি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি ,২ টি ওয়াকিটকি,১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করেছে। সাতক্ষীরার র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের রাজিব হাসানের নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া ৭ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলমগীরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৩৮) শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। ডাকাত ইয়ার আলীর নামে সাতক্ষীরার বিভিন্ন থানায় চুরি ,ডাকাতি, হত্যা সহ একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ঘটনার সত্যতা জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানান কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।