1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের এজিএমকে ঘিরে দুর্নীতির অভিযোগ, সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা পল্লী বিদ্যুতের সদর দপ্তরে দায়িত্বপ্রাপ্ত এজিএম (ওএন্ডএম) মনজুরুল আক্তারকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রগুলো।অভিযোগ রয়েছে, দাপ্তরিক বিভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে ঘুষ ছাড়া ফাইল নড়ে না—এমন অভিযোগ বহু গ্রাহক ও সেবাগ্রহীতার মুখে শোনা যাচ্ছে। নতুন সংযোগ, মিটার সংক্রান্ত কাজ, লাইন মেরামতসহ বিভিন্ন সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।এছাড়া স্বল্প সময়ের ব্যবধানে তার অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি নিয়েও এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, দায়িত্বকালীন সময়ে অবৈধ আয়ের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।একাধিক সূত্র জানায়, অপারেশন ও মেইনটেন্যান্স (O&M) সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ক্রয়, বিল পাস ও রক্ষণাবেক্ষণ ব্যয়ে অনিয়মের সুযোগ নিয়ে আর্থিক সুবিধা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা মনজুরুল আক্তারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিকে সচেতন মহল মনে করছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে সত্যতা যাচাই করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park