1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

তালা খলিষখালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন।রবিবার খলিষখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকার প্রদত্ত এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে তারা ঈদের সময় কিছুটা স্বস্তি পায় এবং পরিবারের সঙ্গে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে খলিষখালী ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়া হবে।এ সময় চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park