1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

পাকিস্তানের বেসামরিক এলাকায় আক্রমণের চেষ্টা চালিয়ে আফগানিস্তান

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

আন্তর্জাতিক;শনিবার আফগান তালেবানের বিরুদ্ধে ড্রোন হামলা চেষ্টার অভিযোগ তোলে পাকিস্তানের সামরিক বাহিনী। কিছু ড্রোন রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদর দফতর লক্ষ্য করেছিল বলে দাবি করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে বলে জানায় পাকিস্তান।
যদিও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোয়েটা, কোহাট ও রাওয়ালপিন্ডিতে কয়েকজন বেসামরিক নাগরিককে আহত হন। বৃহস্পতিবার রাতে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানি হামলার জবাবেই এ আক্রমণ চালানো হয় বলে ধারণা গণমাধ্যমের।হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালিয়ে আফগান তালেবান ‘লাল রেখা’ অতিক্রম করেছে। সতর্ক করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। একই সঙ্গে ইসলামাবাদ অভিযোগ তোলে, আফগান ভূখণ্ড পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।এদিকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও চলছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান।
তিনি বলেন, শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতকে ঘিরে পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারত সরকার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park