1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন শেখ শাহিদুজ্জামান পাইলট

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সাতক্ষীরা জেলা স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক শেখ শাহিদুজ্জামান পাইলট । সাংবাদিকতা অঙ্গনে তার এই নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় সাংবাদিক মহলে আনন্দের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক পাইলট  দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরে সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছেন। সত্য ঘটনা তুলে ধরার ক্ষেত্রে তিনি সবসময় নির্ভীক ভূমিকা পালন করে আসছেন বলে সহকর্মীরা জানান।
সম্প্রতি পাটকেলঘাটায় সরকারি জায়গা দখলের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করার পর তাকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় তিনি বলেন, সত্য ঘটনা উপস্থাপন করায় কিছু অসাধু ব্যক্তি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে তিনি এসব হুমকিতে ভয় পান না এবং সত্য প্রকাশের পথেই থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাংবাদিক শেখ শাহিদুজ্জামান পাইলট বলেন,
“সত্যের পথে থেকে মানুষের পক্ষে কাজ করতে চাই। কোনো ভয়ভীতি বা অপপ্রচার আমাকে আমার দায়িত্ব থেকে সরাতে পারবে না।”
তার এই নিয়োগে স্থানীয় সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি সাহসিকতার সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park