1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

দৈনিক যশোর বার্তা সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা জেলার মনির দৌড়ঝাঁপ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
“সাতক্ষীরা জেলা কারাগারে অনিয়মের বিস্তার— জেলারের বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতি, বিশেষ সুবিধা প্রদান ও মাদক প্রবেশের দাবি” শিরোনামে গত মঙ্গলবার (৩ মার্চ) প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যশোর বার্তা। প্রতিবেদনটি প্রকাশের পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে বলে জানা গেছে।
সংবাদ প্রকাশের জেরে কারাগার প্রশাসনের ভেতরে শুরু হয় ব্যাপক তৎপরতা। একাধিক সূত্রের দাবি, জেলার মনির দ্রুত পরিস্থিতি সামাল দিতে দৌড়ঝাঁপ শুরু করেন। কারাগারের বিভিন্ন শাখায় নথিপত্র পর্যালোচনা, অভ্যন্তরীণ বৈঠক এবং হঠাৎ তদারকি কার্যক্রম জোরদার করা হয়। বন্দিদের বিভিন্ন ওয়ার্ডে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা যায়।
প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কারা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়গুলোকে ‘ভিত্তিহীন’ প্রমাণের চেষ্টা চলছে বলেও অনেকে দাবি করেছেন।
এদিকে সচেতন নাগরিক ও স্থানীয় মহল মনে করছেন, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর অভিযোগ মিথ্যা হলে সেটিও স্বচ্ছ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।
সংবাদ প্রকাশের পর কারাগার প্রশাসনের এই আকস্মিক তৎপরতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কী ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্ত প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park