1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

শ্যামনগরে কপোতাক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালত কার্গো-ট্রলার জব্দ, ৬ জন আটক, দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে পরিচালিত এক ঝটিকা অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দের পাশাপাশি দেড় লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসেনের নেতৃত্বে এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় একটি বিশাল বালুবাহী কার্গো ও একটি ট্রলার জব্দ করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক ব্যক্তিদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমানের ভূমিকা ছিল দৃঢ় ও সক্রিয়। সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়া এই কর্মকর্তা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়ে আসছেন বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে এ ধরনের অভিযান পরিচালনায় প্রশাসনের সাহসী ভূমিকা এলাকাবাসীর মধ্যে আস্থা সৃষ্টি করেছে। নদীভাঙন রোধ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনার দাবি জানান তারা।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসি মোঃ খালেদুর রহমান বলেন, “আমরা কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আপস করব না। পুলিশের কাজ মানুষের সেবা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। কে কোন দলের বা কার লোক-সেটা পুলিশের দেখার বিষয় নয়। অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। পুলিশের কাজে কেউ বাধা দিলে তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, সুন্দরবন সংলগ্ন এই জনপদের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park