1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

আশাশুনি উপজেলার জাতীয়তাবাদী তরুণ দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নাভিদ নওরোজ সভাপতি ও সাইফুল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার  শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ নাভিদ নওরোজ সভাপতি এবং মোঃ সাইফুল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। দেশের চলমান রাজনৈতিক সংকট, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণ সমাজকে আরও ঐক্যবদ্ধ ও রাজপথে সক্রিয় করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
অনুমোদিত কমিটিতে ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির সিনিয়র সহ-সভাপতি এবং তুহিন আলম গাজী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য সহ-সভাপতিরা হলেন মোঃ করিম, মোঃ সাগর হোসেন, বর্ণা মেম্বার, তাসমিম বাবু, মহিউদ্দিন, মোঃ লিটন ইসলাম, রফিকুল ইসলাম, নাহিদ হোসেন, তরিকুল ইসলাম, মোঃ রবিউল মোল্লা, বোরহান উদ্দিন, মোঃ আব্দুস সালাম ও মোঃ আরাফাতুল আলম।কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইব্রাহিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জাহিদ হোসেন।নবগঠিত এই কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এ উপলক্ষে খাজরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম বাচ্চু বলেন,জাতীয়তাবাদী তরুণ দল হচ্ছে বিএনপির আন্দোলনের অগ্রসেনা। এই কমিটির মাধ্যমে  আশাশুনিও উপজেলার  তারুণ্যের শক্তি আরও সুসংগঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আন্দোলন সফল করতে তরুণ দল আপসহীন ভূমিকা পালন করবে।”তিনি আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী তরুণ দল রাজপথ ছাড়বে না।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মোঃ নাজিম নজরুল ও সাইফুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জাতীয়তাবাদী তরুণ দল আগামীর সকল আন্দোলন-সংগ্রামে একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে আত্মপ্রকাশ করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park