1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

পাটকেলঘাটায় গণভোট ও ভোটারদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে ডিসি আফরোজা আখতার

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পঠিত

নব কুমার দে নিজস্ব প্রতিবেদক:
গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবপাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১১জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়াও সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার বলেন, “গণভোট ও ভোটার হিসেবে নারীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতকে আরও শক্তিশালী করে।” তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মানবপাচারের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, নারীরা যদি সচেতন ও সংগঠিত হন, তাহলে পরিবার ও সমাজ থেকেই বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো অপরাধ প্রতিহত করা সম্ভব। এ ক্ষেত্রে নারীদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা গণতান্ত্রিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park