1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

স্বৈরাচারী শাসনের দোসর হিসেবে চিহ্নিত সাবেক আ.লীগ নেতা বিএনপিতে যোগদান করে অপকর্ম আড়াল করার চেষ্টা—সাধারণ মানুষের প্রশ্ন

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২২৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলামের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানকে ঘিরে এলাকাজুড়ে তীব্র সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ জনগণের অভিযোগ—আওয়ামী লীগের আমলে স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে সম্পৃক্ত এই সাবেক নেতা এখন দল বদল করে নিজের অতীত কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছেন।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে সুবিধাভোগী হিসেবে পরিচিত ওয়াহিদুল ইসলাম হঠাৎ করে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলেও তার অতীত ভূমিকা ভুলে যাওয়ার মতো নয়। জনগণের ভাষ্য—স্বৈরাচারী রাজনীতির দোসররা যখন নিজেদের অপরাধের হিসাব দিতে বাধ্য হয়, তখন তারা নতুন রাজনৈতিক পরিচয়ের আড়ালে আশ্রয় খোঁজে।
গতকাল রাত ৯টায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—আদর্শিক পরিবর্তনের নামে এ ধরনের দলবদল কি আদৌ গ্রহণযোগ্য? নাকি এটি শুধুই অতীতের বিতর্কিত কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরানোর কৌশল? অনেকেই মনে করছেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে যোগ দিয়ে সাবেক আওয়ামী লীগ নেতারা নিজেদের স্বৈরাচারী ভূমিকার দায় এড়াতে চাইছেন, যা দলটির ভাবমূর্তির জন্যও প্রশ্নের জন্ম দিচ্ছে।
সাধারণ মানুষের দাবি—রাজনৈতিক পরিচয় বদলালেই অতীত মুছে যায় না; স্বৈরাচারী শাসনের সহযোগীদের অপকর্মের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park