1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

তালা সার্জিক্যাল ক্লিনিক মালিকের বিরুদ্ধে জাল নোট, মাদক ও নারী নির্যাতনের অভিযোগ; এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২২৩ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা সার্জিক্যাল ক্লিনিকের মালিক বিধানের বিরুদ্ধে জাল নোট সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তাকে জাল নোট দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশের বক্তব্যে বলা হয়েছে—ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর মাথার চুল কে বা কারা কেটেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশের ভাষ্যমতে, ঘটনার সময় সেখানে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের একটি অংশের দাবি, ক্লিনিক মালিক বিধান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যদিও এসব অভিযোগের পক্ষে এখনো কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি এবং বিষয়টি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের আওতায় রয়েছে।
পাশাপাশি আরও গুরুতর অভিযোগ উঠেছে—ঘটনাসংশ্লিষ্ট ওই নারীকে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং একপর্যায়ে তাকে অপমান ও ভয়ভীতি দেখাতে মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।এছাড়াও তালা সার্জিক্যাল ক্লিনিককে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ক্লিনিকটিতে কর্মরত কিছু নার্স ও কর্মচারীদের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ শোনা গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।অভিযোগের বিষয়ে ক্লিনিক মালিক বিধানের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সব অভিযোগ গুরুত্বসহকারে ও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর জোর দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park