1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় কঠোর ও আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন—মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নেই, শেষ মাদক ব্যবসায়ী নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।
ওসি জাকির হোসেন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। দেবহাটাকে মাদকমুক্ত করতে আইন অনুযায়ী যা যা করণীয়, তার সবকিছুই বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও জানান, মাদক কারবারি, তাদের সহযোগী এবং আশ্রয়দাতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক উদ্ধারসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেগবান করা হবে।ওসি জাকির হোসেন বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল হাসান-এর দৃঢ় নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “এই দেবহাটা থানায় মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই নেই। আমাদের এই সংগ্রাম চলমান থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।”
দেবহাটা থানার এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তাদের প্রত্যাশা—পুলিশ প্রশাসনের এমন দৃঢ় ও ধারাবাহিক অভিযানে খুব শিগগিরই দেবহাটা উপজেলা একটি মাদকমুক্ত অঞ্চলে পরিণত হবে।
মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ওসি জাকির হোসেন বলেন, “মাদক নির্মূলে পুলিশ একা নয়—জনগণই হবে পুলিশের সবচেয়ে বড় শক্তি। তথ্য দিন, আমরা ব্যবস্থা নেব।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park