1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরার দেবহাটায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ মামলা নিতে গড়িমসি, প্রশ্নবিদ্ধ দেবহাটা থানার ভূমিকা মাননীয় পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিক নির্যাতনের অভিযোগ
মামলা নিতে গড়িমসি, প্রশ্নবিদ্ধ দেবহাটা থানার ভূমিকা
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী সালামের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যশোর বার্তা ও দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আল আমিন সরদারকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর দীর্ঘদিন পার হলেও এখনো মামলা রুজু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও সচেতন মহল।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সাংবাদিক আল আমিন সরদার দেবহাটা থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের সঙ্গে ঘটনার প্রমাণস্বরূপ মেডিকেল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়। কিন্তু এজাহার জমা দেওয়ার পরও আজ পর্যন্ত মামলা রুজু করা হয়নি।
ভুক্তভোগীর অভিযোগ, দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম এজাহারের কপি ও মেডিকেল সার্টিফিকেট নিজের কাছে রেখে দেন এবং মামলা নথিভুক্ত না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক আল আমিন সরদারকে জানান, ডিসেম্বর  মাসের ২৭ তারিখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এজাহারের কপি জমা দেবেন।অন্যদিকে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন দাবি করেছেন, তিনি এজাহারের কোনো কপি পাননি। অথচ অভিযোগকারী সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, এজাহার জমা দেওয়ার পর থেকেই থানার বিভিন্ন কর্মকর্তা একে অপরের দিকে দায় চাপিয়ে দিচ্ছেন এবং কখনো “পাইনি”, কখনো “দেখিনি”—এমন বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছেন।
সাংবাদিক মহলের অভিযোগ, সকল তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও মামলা গ্রহণে গড়িমসি করা হচ্ছে, যা একজন সংবাদকর্মীর নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। এতে করে অপরাধী ও মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও মনে করছেন সচেতন নাগরিকরা।এ পরিস্থিতিতে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আল আমিন সরদারের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলার মাননীয় পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক সংগঠন ও সচেতন মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park