1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরা-২ পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতির অভিযোগ: প্রশ্নের মুখে আব্দুর রহমান তাযকিয়া ও সহকারী আলমগীরের ক্ষমতার উৎস

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা
সাতক্ষীরা-২ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে কর্তৃপক্ষের ভূমিকা। অভিযোগের তীর গিয়ে ঠেকেছে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান তাযকিয়া ও তার সহকারী আলমগীরের দিকে। স্থানীয়দের দাবি, পাহাড়সম অভিযোগ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।স্থানীয় জনপ্রতিনিধি, ঠিকাদার ও ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন, বাঁধ সংস্কার, খনন কাজ ও বিল ভাউচার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হচ্ছে। নির্ধারিত কাজ না করেই বিল উত্তোলন, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের পরিমাণ কম দেখিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাৎ এবং ঠিকাদারদের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের মতো অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে।
একাধিক সূত্র জানায়, এসব অভিযোগ নিয়ে ঊর্ধ্বতন দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও দৃশ্যমান কোনো তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন—“এই দুই কর্মকর্তার ক্ষমতার উৎস কোথায়? কেন এত অভিযোগের পরও তারা অদৃশ্য শক্তির ছায়ায় নিরাপদ?”নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,
“আমরা বারবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। মনে হচ্ছে অভিযোগ করলেই উল্টো হয়রানির শিকার হতে হয়।”এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান তাযকিয়া ও সহকারী আলমগীরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য দিতে রাজি হননি।সুশীল সমাজ ও সচেতন মহল মনে করছেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা জরুরি। তা না হলে সরকারি অর্থের অপচয় এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।এলাকাবাসীর জোর দাবি—পানি উন্নয়ন বোর্ডের কথিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং সৎ কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হোক

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park