1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

যশোর বার্তার সম্পাদককে ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনকে হত্যার হুমকি

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭৫ বার পঠিত


নিজস্ব প্রতিবেদক
যশোর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনকে হত্যার হুমকি দিয়েছেন একাধিক মামলার আসামী ও মাদক সম্রাট শফিক সবুজ ওরফে ফেন্সি সবুজ। গতকাল শনিবার রাত ৯ টা ১০ মিনিটে মুঠোফোনে (+60 11-2794 4946) নং মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সবুজ যশোরের চৌগাছা উপজেলার আম্রকাননপাড়ার আবু মাইকের ছেলে ও মালয়েশিয়া প্রবাসী।জানা যায়, সবুজ মালয়েশিয়া প্রবাসী হলেও দেশে সোনা ও মাদকের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ যেন তার হাতেই। চৌগাছা জুড়ে রয়েছে একাধিক সিন্ডিকেট সদস্য। মালয়েশিয়া বসে ম্যানেজার ফার্মেসি সৈকতকে দিয়েই চলে সকল লেনদেন। বাইরে থেকেও ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা যেন তার হাতের মুঠোয়। বিগত দিনে মালয়েশিয়া প্রবাসী হয়েও বাংলাদেশে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের সংবাদ প্রকাশ হয় দৈনিক যশোর বার্তা পত্রিকায়। তার জের ধরে শনিবার রাতে যশোর বার্তার সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন ও যশোর বার্তা’র অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় সংবাদ প্রকাশে তার সোনা চোরাচালানেও ব্যঘাত ঘটেছে বলে জানান তিনি। বারবার তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে চৌগাছা উপজেলার সিংহঝুলী এলাকার রায়হান বলে দাবি করেন কিন্তু ফোন কলে মালয়েশিয়া দেখা যায়। এব্যাপারে কতোয়ালি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park