1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা অতি সহজ। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের কোন স্থান নেই। শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। তিনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানকে জীবন-যাপন করার আহ্বান জানান। অন্যান্য ধর্মাবলিদেরও নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পালনের মাধ্যমে জীবন-সুখী ও কল্যাণময় করা সম্ভব। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। নবী মুহাম্মদ (সাঃ)-কে সারাবিশ্বের রাহমাতাল্লিল আলামিন হিসেবে আল্লাহ তায়ালা প্রেরণ করেন। তিনি শুধু মুসলমানের নবী না, বরং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সারা জাহানের রহমত হিসেবে তাকে প্রেরণ করা হয়। তিনি বলেন, প্রত্যেকের জীবনকে সুখী, সমৃদ্ধ, আনন্দময় ও শান্তিময় করার জন্যে নিজ নিজ ধর্ম পালন করা উচিত।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর শনিবার বিকেলে ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি শাহ্ সুফী আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও মহাসচিব আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের নির্দেশনাসমূহ মেনে চলার মাধ্যমে আমরা সুখী, সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারি। রাজনীতি ও সরকার পরিচালনাসহ জীবন এবং জীবিকা সম্পর্কিত সকল বিষয়াদি ইসলাম ধর্মে বিষয়দভাবে বর্ণনা করা হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান ও সুফিগণ সর্বদা সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে। তিনি আরো বলেন, ইসলাম সবচেয়ে বেশি মানবিক ধর্ম। সকল মানুষের মানবাধিকার সুনিশ্চিত করতে ইসলামি বিধানসমূহ মেনে চলা উচিত। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বকশী বাজারস্থ খানকাহ্ ফকির জহুর আল কাদরী এর গদ্দীনশীল পীর শাহ সাঈদ আনোয়ার মোবারকী আল কাদ্বরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসানুল হাদী, লালপুরী দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব জয়নাল আবেদীন মাঝি, সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মহিউদ্দিন চিশতী নিজামী প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও সংগঠনের সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park