1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ;সাতক্ষীরা জেলার কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ২০টি কিন্ডারগার্টেনের প্রায় তিন শতাধিক শিক্ষক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৭ জুলাই জারি করা এক পরিপত্রে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এর ফলে সারাদেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনের ৭০ লক্ষ শিক্ষার্থী বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ও কে.বি. আহছানউল্লা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাক।মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির।এছাড়াও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারি শেখ সাঈদী কিবরিয়া কাইয়ুম, সহ-সভাপতি খান আলাউদ্দিন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়, খান তাওহিদুর রহমান হেলাল, জি.এম. আবু ফরহাদ, জি.এম. রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ মহাসিন, তাপস কুমার ঘোষ, শেখ ইস্তাকফার হোসেন, সুবোধ চন্দ্র ঘোষ, সুব্রত মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, আবু আলম, ওকালত হোসেন এবং মোঃ সফিউল্লাহ প্রমুখ।বক্তারা অবিলম্বে ১৭ জুলাইয়ের পরিপত্র প্রত্যাহার করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park