1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
আজ বুধবার প্রথমবারের মতো দেশজুড়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।এদিন জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে একাদশ-স্নাতকোত্তর শিক্ষার্থীরদের অংশগ্রহণে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতা, ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষ্যে পাঠচক্র, পুস্তক প্রদর্শনী, জুলাই আন্দোলনের উপর প্রকাশিত পুস্তক সর্ম্পকে পাঠকদের অবহিতকরণ, জুলাই স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
এর আগে, জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৪ জুলাই ফিতা কেটে উদ্বোধন করেন অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) সাব্বির আহমেদ রুবেল, জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠান প্রধান ও লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন প্রমুখ।তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি এবং ১৫ জুলাই ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীদেরে নিয়ে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।উল্লেখ্য, গত বছরের এই দিনে (১৬ জুলাই) সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। একই দিনে ঢাকা ও চট্টগ্রামে শহীদ হন আরো পাঁচজন।জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park